Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সংগৃৃহীত ছবি

Advertisement

ইয়েমেনে হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে থাকা মার্কিন মিশন।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা সতর্কবার্তায় মার্কিন মিশন জানায়, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা বিবেচনায় নিয়ে এ সতর্কতা দেওয়া হয়েছে।

মার্কিন নাগরিকদের সবসময় সতর্ক থাকতে এবং সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জারি করা জাতীয় সতর্কবার্তা ও নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

মার্কিন মিশনের সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলা উচিত।

ইয়েমেনভিত্তিক হুতিদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা নতুন করে সামনে এসেছে। এর আগে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন মিশনের এই সতর্কতা মূলত সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন করার অংশ। তবে সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে হামলা হবে—এমন তথ্য জানানো হয়নি।

এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্সের সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কে এই কার্স্টেন ডেভিস

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কে এই কার্স্টেন ডেভিস

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

সিএনএনের বিশ্লেষণ রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

আরও পড়ুন

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম