Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

ঘূর্ণিঝড়ের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন এলাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের হামলায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে ওঠে।

মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া একটি ঝড় আগামী দুই দিনের মধ্যে ২০২৬ সালের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে বলে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাসদাতারা জানিয়েছেন। ঝড়টি দেশটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন স্থাপনায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ঝড়ের সম্ভাব্য গতিপথে থাকা মেক্সিকো উপসাগরের অফশোর অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেলের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের ৫ শতাংশ উৎপাদিত হয়। ফলে ঝড়টি উৎপাদন ও পরিশোধন কার্যক্রম ব্যাহত করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে ইতোমধ্যে সরবরাহ নিয়ে নানা উদ্বেগ রয়েছে। এর মধ্যে নতুন ঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং উৎপাদন ও পরিশোধন কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত কমেছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। তবে ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মজুত সামান্য বেড়েছে।


অন্যদিকে মধ্যপ্রাচ্যেও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের জাজান ও নাজরান বিমানবন্দরে সোমবার সন্ধ্যায় দুটি হামলা হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ার মধ্যেই এসব হামলা চালানো হয়।

একই সময়ে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের কাছ থেকে দখল করা এলাকা পুনরুদ্ধারে বড় ধরনের অভিযান চালাচ্ছে। সরকারি বাহিনীর অভিযানে সমর্থন দিতে সৌদি আরবও বিমান হামলা জোরদার করেছে।

এক্স অ্যানালিস্টসের প্রধান তেল বিশ্লেষক মুকেশ সাহদেভ বলেন, হামলা ও শোধনাগার বন্ধ থাকার কারণে বাজারে সরবরাহের সংকট আরও প্রকট হতে পারে। পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি না হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে উঁচু অবস্থানে থাকতে পারে।

তবে একই সময়ে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার তথ্যও পাওয়া যাচ্ছে। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহণ হচ্ছে।

ভিটলের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গত ৭ থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে ট্যাংকারে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

আরও পড়ুন

যে অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

যে অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম