Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কলকাতায় তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

কলকাতায় তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতার রাজাবাজার থেকে তৃণমূলের প্রস্তাবিত মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মিছিল এক পা-ও এগোতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কর্মসূচি ঘিরে আইন মেনে চলার কড়া বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। ফলে মঙ্গলবারের এই মিছিল ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজাবাজার থেকে মিছিলের ডাক দিয়েছে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে মিছিলের অনুমতি ও প্রশাসনের চূড়ান্ত অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকায় কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সোমবার রাতে একটি দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দেন। উৎসবের মরসুমে কলকাতায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানান তিনি। রাজাবাজার থেকে প্রস্তাবিত মিছিল এক পা-ও এগোতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


শুভেন্দুর এই হুঁশিয়ারির পর মঙ্গলবার মিছিল ও জমায়েত ঘিরে প্রশাসনিক নিয়মকানুনের কথা মনে করিয়ে দেন কলকাতার পুলিশ কমিশনার। মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু না বললেও তিনি জানান, যেকোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, মিছিলের স্থান, তারিখ, প্রস্তাবিত পথ এবং সম্ভাব্য জনসমাগমের বিবরণ দিয়ে আগেই আবেদন করতে হয়। একই সময়ে একই এলাকায় অন্য কোনো কর্মসূচি রয়েছে কি না, যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা আছে কি না এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন- এসব বিষয় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করাও জরুরি।

তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের সময় অন্য নাগরিকদের চলাচল, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকারও বিবেচনায় রাখতে হবে। গণতান্ত্রিক অধিকার ও জনজীবনের স্বাভাবিকতা- দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

পুলিশ কমিশনারের মতে, নিয়ম না মেনে কর্মসূচি পালন করা হলে শহরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এতে সাধারণ মানুষকে যানজটসহ নানা সমস্যার মুখে পড়তে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি নিয়ে বিভিন্ন পোস্ট ও প্রচারের বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি। তার বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর থাকলেও প্রশাসনকে আইন ও নির্ধারিত নিয়মের মধ্যেই কাজ করতে হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে এই জ্ঞানেশ কুমার

কে এই জ্ঞানেশ কুমার

দিল্লিতে বিক্ষোভ করতে গুনতে হবে মোটা অঙ্কের টাকা!

দিল্লিতে বিক্ষোভ করতে গুনতে হবে মোটা অঙ্কের টাকা!

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

এবার দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, কিন্তু কেন?

এবার দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, কিন্তু কেন?

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

আরও পড়ুন

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

কলকাতায় তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু

কলকাতায় তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম