Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর

ট্রাম্প ও নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কিনা—এমন প্রশ্নের জবাবে কৌশলে উত্তর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডানপন্থি মার্কিন সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

নেতানিয়াহুকে বিশ্বাস করার প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে- আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না।’

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে নেতানিয়াহুর পক্ষে নির্বাচনি সমর্থন ঘোষণা করবেন কিনা, সে বিষয়ে ট্রাম্পকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

নির্বাচনি প্রচারে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরেই তুলে ধরে আসছেন নেতানিয়াহু। এবারও নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে ট্রাম্পকে সম্পৃক্ত করার বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের আগ্রহের কথা উঠে এসেছে সাক্ষাৎকারে।

নির্বাচনে নিজে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা চায় আমি এতে যুক্ত হই।’

নেতানিয়াহুর প্রতি আস্থার প্রশ্নে সংশয় প্রকাশ করলেও তার সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।

এ ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সহযোগিতারও প্রশংসা করেন তিনি। দুই দেশের সামরিক অংশীদারত্বকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ট্রাম্পের বিতর্কিত হস্তক্ষেপের পর বিশ্বকাপের নিয়ম কঠোর করছে ফিফা

ট্রাম্পের বিতর্কিত হস্তক্ষেপের পর বিশ্বকাপের নিয়ম কঠোর করছে ফিফা

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক নারীর বিদায়

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প

আরও পড়ুন

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম