Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

নরেন্দ্র মোদির সঙ্গে মদন রাঠোর। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পক্ষে দাঁড়াবে—বিজেপি নেতা মদন রাঠোরের এমন এক কথায় ভারতে তোলপাড় শুরু হয়েছে। মদন রাঠোর রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি। তার এই বক্তব্যের পর বিরোধী দলগুলো বিজেপির তীব্র সমালোচনা শুরু করেছে।

জয়পুরের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মদন রাঠোর বলেন, বিষয়টি অন্যভাবে দেখা দরকার। আজ যদি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে আমরা প্রতিবেশী হিসেবে পাকিস্তানের পক্ষেই থাকব। তবে লড়াইটা যদি ভারত আর পাকিস্তানের মধ্যে হয়, তখন তো আমরা অবশ্যই ভারতের পক্ষেই থাকব।

এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিরোধী দলগুলো সোচ্চার হয়ে ওঠে। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ মদন রাঠোরকে ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, যে পাকিস্তান আমাদের সেনাদের মারছে, বিজেপি কীভাবে তাদের পক্ষে থাকার কথা বলে? অন্যদিকে আম আদমি পার্টি (আপ) অভিযোগ করে বলে, সাধারণ মানুষ কোনো প্রশ্ন তুললেই বিজেপি তাদের দেশদ্রোহী বানিয়ে দেয়, অথচ আজ তাদের নিজস্ব নেতাই প্রকাশ্যে পাকিস্তানের পাশে থাকার কথা বলছেন।

চাপের মুখে পড়ে মদন রাঠোর পরে জানান, তার পুরো কথা শোনানো হয়নি। তিনি দাবি করেন, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ এবং দেশের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি ওই উদাহরণ দিয়েছিলেন। লোকজন তার পুরো কথা না শুনে শেষের দুটি লাইন কেটে ছেড়ে দিয়েছে এবং তাকে ভুলভাবে উপস্থাপন করেছে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙল এক সপ্তাহে

বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙল এক সপ্তাহে

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

আরও পড়ুন

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম