জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
কক্ষে তীব্র দুর্গন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে একজন নাক চেপে আছেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা। তবে ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের প্রেস ব্রিফিং কক্ষে বারবার ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে বিঘ্ন ঘটে তাদের কাজে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দুর্গন্ধ এড়াতে কয়েকজন সাংবাদিককে কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ এক সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। দুর্গন্ধের উৎস কী, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
ইউরোপীয় সংবাদমাধ্যম পলিটিকোর ইউরোপ সংস্করণ ঘটনাটিকে প্রেস ব্রিফিং কক্ষে কে বারবার বায়ু ছাড়ছেন, সেই রহস্য হিসেবে তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি শুধু এক দিনের নয়। আগের সন্ধ্যায় একটি কূটনৈতিক ব্রিফিংয়ের সময়ও একই ধরনের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন তীব্র দুর্গন্ধের কারণে কয়েকজন সাংবাদিক কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন।
রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক ও সংবাদদাতা শঙ্কর আইয়ারও এ ঘটনার শিকার হয়েছেন বলে জানান। তিনি ঘটনাটিকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেন। তবে কক্ষে আটকে থাকা সাংবাদিকদের জন্য পরিস্থিতিটি যে মোটেও স্বস্তিকর ছিল না, তা-ও স্পষ্ট করেন তিনি।
আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন অস্বাভাবিক ঘটনা সাংবাদিকদের মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছে। তবে দুর্গন্ধের উৎস বা এর জন্য দায়ী ব্যক্তি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

