Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

Advertisement

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্কুলগুলোর নাজুক অবস্থার প্রতিবাদে ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ চলছে। এ সময় দেশজুড়ে চলা বিক্ষোভে যে দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে বর্তমান পরিস্থিতিতে জনগণের ক্ষোভের কথা তুলে ধরেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট সরকারের অন্যান্য কর্মকর্তাদের মতোই সহিংসতার জন্য মূলত উগ্র বামপন্থী কর্মীদের দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা পুলিশ ও সরকারি ভবনগুলোতে হামলা চালিয়েছে।

জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘যারা লুটপাট করেছে, তাদের ক্ষতির দায়ভার বহন করতে হবে। আর যারা প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’


তিনি উগ্র বামপন্থী গোষ্ঠীগুলোর ‘বিদ্রোহী উপাদান’ এবং তাদের সঙ্গে যোগ দেওয়া অসংখ্য অপরাধীর চালানো ‘অসংযত সহিংসতা’র তীব্র নিন্দা জানান।

এর আগে, মুখোশধারী কিছু গোষ্ঠী বিভিন্ন শহরে অগ্নিসংযোগ ও সিটি হলগুলোতে হামলা চালানোর পরদিন ম্যাক্রোঁ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। তিনি জানান, আগামী সপ্তাহগুলোতে সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের মেয়রদের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে বিক্ষোভ নিষিদ্ধ করারও পরামর্শ দিয়েছেন তিনি।

মধ্য ফ্রান্সের লিমোগেস শহরে ঊনবিংশ শতাব্দীর একটি সিটি হলে আগুন ছড়িয়ে পড়লে এর ছাদ ধসে পড়ে এবং ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ফ্রান্সে চলমান বিক্ষোভে লুটপাট ও সহিংসতার অভিযোগে এরই মধ্যে ২ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: এপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

ইউরোপজুড়ে চলছে বিক্ষোভ, কী চাইছেন তরুণরা

ইউরোপজুড়ে চলছে বিক্ষোভ, কী চাইছেন তরুণরা

ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, ‘বরদাশত’ না করার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, ‘বরদাশত’ না করার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

আরও পড়ুন

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল  ১২ অভিবাসনপ্রত্যাশীর

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম