Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

গত বছরে বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সি স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের রাজধানী বেইজিংয়ে দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। ২০৩৫ সালের মধ্যে শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স হবে ৬০ বছর বা তার বেশি। এতে দেশটির অর্থনীতি, শ্রমবাজার ও পেনশন ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম বেইজিং ডেইলি শনিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সি স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার। শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই এখন এই বয়সসীমার অন্তর্ভুক্ত।

প্রবীণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বেইজিংয়ের নগর কর্তৃপক্ষ। এর মধ্যে মৌলিক পেনশনের পরিমাণ বাড়ানোর উদ্যোগও রয়েছে।

চীনের অর্থনৈতিক কৌশলে জনসংখ্যা পরিকল্পনা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। জন্মহার বাড়ানো এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষায় নানা উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।


বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, চলতি বছরে জন্মহার বাড়ানোর উদ্যোগে চীন সরকারের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৮ হাজার কোটি ইউয়ান, যা প্রায় ২৬৯২ কোটি মার্কিন ডলারের সমান।

চীনের জনসংখ্যা ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে কমছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানো এবং ঋণের চাপ নিয়ন্ত্রণের লক্ষ্যগুলো কঠিন হয়ে উঠছে।

শ্রমশক্তি কমছে, বাড়ছে পেনশনের চাপ

চীনে আগামী বছরগুলোতে বিপুলসংখ্যক মানুষ কর্মজীবন থেকে অবসরে যাবেন। এতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি পেনশন ব্যবস্থার ওপর চাপ বাড়বে।


বিশেষজ্ঞদের মতে, জন্মহার কমে গেলে দীর্ঘ মেয়াদে নতুন পরিবার গঠনের সংখ্যা কমতে পারে। এতে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধির গতিও ধীর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

বিশ্বজুড়ে এআই শেয়ারে ধস, বেশি ক্ষতিগ্রস্ত চীন

বিশ্বজুড়ে এআই শেয়ারে ধস, বেশি ক্ষতিগ্রস্ত চীন

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

আরও পড়ুন

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল  ১২ অভিবাসনপ্রত্যাশীর

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম