Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে। চীন তাদের দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল বা রিফাইন্ড ফুয়েল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। 

দেশের ভেতর মজুত বাড়িয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ গোটা এশিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চীনের বড় বড় তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে, যারা জ্বালানির জন্য বড় অংশে চীনের ওপর ভরসা করে থাকে।

এর আগেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও নানা সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছিল। গত জুলাইয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চীনের ভেতরের বাজারে জ্বালানি কমে যাওয়ায় বেইজিং আবার এই কড়াকড়ি আরোপ করল। 

বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতরের মজুত পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত চীন এই নিষেধাজ্ঞা তুলে নেবে না।

চীনের এই আকস্মিক পদক্ষেপে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েন চলছে, তার ওপর চীনের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন

আরও পড়ুন

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম