Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডিজেলের মজুত ছাড়তে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

ডিজেলের মজুত ছাড়তে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগাতার বেড়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় মিত্র দেশগুলোকে তাদের মজুতকৃত ডিজেল দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংকটের সময় ব্যবহারের জন্য ইউরোপের দেশগুলো এই জ্বালানি মজুত করে রেখেছিল। এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি স্থগিত বা বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। দেশটিতে প্রতি গ্যালন ডিজেল ছয় দশমিক ৩৯ ডলারে বিক্রি হচ্ছে, যা লিটারপ্রতি প্রায় দেড় ডলার। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ পণ্যের দামও হু হু করে বাড়ছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 

আসন্ন নভেম্বরের মিডটার্ম নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জার্মানির এডিএসি মোটরিং ক্লাবের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ডিজেলের দাম প্রতি গ্যালন ১০ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম