Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:১২ এএম

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফাইল ছবি

Advertisement

ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ ও সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্র কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে। এর বিনিময়ে উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে দিতে ইউরোপীয় ইউনিয়নও ক্লান্ত হয়ে পড়ছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তাগিদ দেন তিনি।

ট্রাম্প বলেন, ইউক্রেনকে এই যুদ্ধের অবসান চাইতে হবে। জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে সমঝোতায় আগ্রহী হতে হবে। তিনি যদি তা না চান, তাহলে আমার মনে হয়, এর পরিণতি খুব খারাপ হবে।

ইউক্রেনকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিপুল অর্থ ব্যয় করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বিপুল অর্থ খরচ করেছে। ইউরোপও বিপুল অর্থ ব্যয় করেছে। এখন ইউরোপ এতে ক্লান্ত।

তিনি আরও বলেন, ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পায়নি।

নরওয়ের রাজধানী অসলোতে আলোচনার পর শান্তিপ্রক্রিয়া আবারও এগোচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়া যুদ্ধের অবসান চায় বলেই মনে হচ্ছে। তবে রাশিয়ার সামরিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশটি একটি বিশাল ‘শক্তি’। তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং তাদের হাতে জনবলের সীমাহীন সরবরাহ রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে সমঝোতার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তার মতে, দুই নেতার মধ্যে বিদ্বেষের কারণেই মূলত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য পুতিন ও জেলেনস্কিকে একই কক্ষে বসতে হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের একই কক্ষে থাকার প্রয়োজন নেই। অন্যভাবেও চুক্তি করা সম্ভব। কীভাবে চুক্তি হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথাও সম্প্রতি জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড

এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম