Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্যারিসে বর্ণবাদী হামলা, ১২ বছরের কিশোরীকে আটবার গুলি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

প্যারিসে বর্ণবাদী হামলা, ১২ বছরের কিশোরীকে আটবার গুলি

ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ বছর বয়সি এক কিশোরীসহ পাঁচজন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ট্রাপ ও লা ভেরিয়ের শহরে গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাক্রোঁ বলেন, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত। হামলাকারী মানুষের গায়ের রঙের কারণে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, ‘আজ যা ঘটেছে, তা আমাদের দেশের জন্য একটি মোড় পরিবর্তনের ঘটনা। এটি ছিল সন্ত্রাসী ও বর্ণবাদী হামলা।’

ফ্রান্সের সমাজে বর্ণবাদী বক্তব্য ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ধরনের হামলার মাধ্যমে যেন সমাজে বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এই সন্ত্রাসী হামলাকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেবেন না।’ এ সময় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।


ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর জানিয়েছে, ৩৯ বছর বয়সি সন্দেহভাজন বন্দুকধারীকে তার গাড়িসহ আটক করেছে পুলিশ। তার নাম কেভিন টি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইভলিন অঞ্চলের ট্রাপ ও লা ভেরিয়ের শহরে প্রায় ১৫ মিনিট ধরে গুলি চালান তিনি। প্রথমে একটি পেট্রলপাম্পে, পরে একটি চিকিৎসাকেন্দ্রে এবং শিশুদের খেলার মাঠে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালান ওই ব্যক্তি।

ফ্রান্সের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়েছেন। এরপর মাথায় স্কার্ফ পরা এক নারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে ১২ বছর বয়সি এক কিশোরীকে আটবার গুলি করা হয়। গুরুতর আহত ওই কিশোরীকে শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


হামলায় আহত পাঁচজনের শারীরিক অবস্থা তখনো স্থিতিশীল ছিল না বলে জানিয়েছে সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর।

আটকের সময় সন্দেহভাজনের গাড়ি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ সাবমেশিনগান স্টেন গান এবং কাঁদানে গ্যাসের গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

ট্রাপ শহরের বামপন্থি মেয়র আলি রাবেহ এ ঘটনাকে স্পষ্টতই বর্ণবাদী হামলা বলে অভিহিত করেছেন। তার ধারণা, এর পেছনে ইসলামবিদ্বেষও কাজ করে থাকতে পারে।

রাবেহ বলেন, শুক্রবার সকালে বন্দুকধারী গাড়ি নিয়ে শহরজুড়ে ঘুরে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। তার উদ্দেশ্য ছিল ব্যাপক হত্যাকাণ্ড ঘটানো।

তিনি বলেন, ‘আজ যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, তাদের জায়গায় আমার মা, ভাই কিংবা ভাইয়ের স্ত্রীরাও থাকতে পারতেন।’

১২ বছর বয়সি কিশোরীকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মেয়েটির অপরাধ সম্ভবত তার গায়ের রঙ।

রাবেহ আরও বলেন, ফ্রান্সে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সবার। এ ধরনের সহিংসতা ঘটাতে পারে, এমন মানসিকতা তৈরিতে ভূমিকা রাখে এমন বক্তব্যেরও সম্মিলিত নিন্দা জানানো প্রয়োজন।

এদিকে দেশটির লা ভেরিয়ের শহরের মেয়র নিকোলা ড্যানভিল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন আফ্রিকান বংশোদ্ভূত পরিচ্ছন্নতাকর্মী। শুক্রবার সকালে একটি স্কুলে কাজ করার সময় বন্দুকধারী গাড়ি থেকে নেমে তাদের লক্ষ্য করে গুলি চালান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে প্রস্তুতি, কোথাও খাবার মজুত, কোথাও মলত্যাগের ব্যাগ

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে প্রস্তুতি, কোথাও খাবার মজুত, কোথাও মলত্যাগের ব্যাগ

গ্যাসের মজুত তলানিতে, শীতের আগে বিপাকে ইউরোপ

গ্যাসের মজুত তলানিতে, শীতের আগে বিপাকে ইউরোপ

ইউরোপে শীতকালীন সময় শুরু, বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

ইউরোপে শীতকালীন সময় শুরু, বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

কেন এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ইউরোপ?

কেন এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ইউরোপ?

ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

অনিয়মিত অবস্থান ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

আরও পড়ুন

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে প্রস্তুতি, কোথাও খাবার মজুত, কোথাও মলত্যাগের ব্যাগ

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে প্রস্তুতি, কোথাও খাবার মজুত, কোথাও মলত্যাগের ব্যাগ

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

দুই সেনা নিহত, হেবরনে গাজা মডেলে অভিযানের ঘোষণা ইসরাইলের

দুই সেনা নিহত, হেবরনে গাজা মডেলে অভিযানের ঘোষণা ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম