Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর পরপরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১২ ডলারে পৌঁছায়।


মঙ্গলবার হুতিরা দাবি করে, তারা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। তবে শোধনাগারটিতে হামলা হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শোধনাগারটির দৈনিক তেল পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। স্থাপনাটিতে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে আলোচনা এগোনোর খবরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসে। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার কমে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম কমে ৯৯ দশমিক ৯০ ডলারে স্থির হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলের দামে বড় পতন

তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

নিষেধাজ্ঞা এড়াতে মিয়ানমারের নতুন কৌশল, ডিজেল বলে আনছে ইরানি জেট ফুয়েল

নিষেধাজ্ঞা এড়াতে মিয়ানমারের নতুন কৌশল, ডিজেল বলে আনছে ইরানি জেট ফুয়েল

স্বর্ণের দামে স্বস্তির আভাস, অপেক্ষা নতুন চমকের

স্বর্ণের দামে স্বস্তির আভাস, অপেক্ষা নতুন চমকের

বিশ্ববাজারে ডলারের চাপে তেল-স্বর্ণে অস্থিরতা

বিশ্ববাজারে ডলারের চাপে তেল-স্বর্ণে অস্থিরতা

বিশ্ববাজারে তেলের দামে পতন

বিশ্ববাজারে তেলের দামে পতন

আরও পড়ুন

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম