Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কোরআন হেফজ করলেন ৯০ বছরের বৃদ্ধা!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৭ এএম

কোরআন হেফজ করলেন ৯০ বছরের বৃদ্ধা!

হাফেজা হামাদিয়া জায়ায মুসা। ছবি: সংগৃহীত

Advertisement

যুদ্ধ বিদ্ধস্ত ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরার বাসিন্দা হামাদিয়া জায়ায মুসা। তার বয়স এখন ৯০ বছর।

১৯২৯ সালে বসরার দক্ষিণে অবস্থিত আল-মুদাইনায় জন্ম হয় হামাদিয়া জায়ায়ের।

বর্তমানে তিনি ঠিকমতো চোখে দেখতে পান না  চলাফেরা করতে সহযোগী লাগে তার। আর এ বয়সে তিনি করেছেন এক বিশ্বরেকর্ড।

এ বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্ত করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন।

একটি আরবীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে হামাদিয়া কোরআন হেফজ করতে সক্ষম হন। ইরাকের ইমাম হুসাইন (রা.) সমাধিস্থলে চালু হওয়া এক কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত যেতেন হামাদিয়া।
 
তিনি এ প্রশিক্ষণ প্রকল্পের একজন একনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। নিয়মিত অধ্যয়নের ফলে তিনি ৯০ বছর বয়সে কোরআনে হাফেজা হওয়ার অনন্য রেকর্ড করেন।

জানা গেছে, ওই প্রকল্পের অধীনে ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ এখন পর্যন্ত কোরআনে হাফেজ হয়েছেন।

এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই বেশ বয়স্ক। তম্মধ্যে  হামাদিয়া জায়ায মুসা একজন।

Advertisement

কোরআনে হাফেজ

Advertisement

আরও পড়ুন

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম