Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বালাকোটে ভারতীয় হামলা ‘মিথ্যা’ প্রমাণ করল স্যাটেলাইট ইমেজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০১:০৫ পিএম

বালাকোটে ভারতীয় হামলা ‘মিথ্যা’ প্রমাণ করল স্যাটেলাইট ইমেজ

Advertisement

পাকিস্তানের বালাকোটের কাছে জইশ-ই মোহাম্মদের যে প্রশিক্ষণ ক্যাম্প বোমা মেরে উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে ভারত, তা মিথ্যা প্রমাণ করেছে স্যাটেলাইট থেকে নেয়া ছবি।

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইটের পাঠানো ছবি পার্যালোচনা করে দেখা যায়, জইশ পরিচালিত মাদ্রাসা ভবনটি এখনও দাঁড়িয়ে আছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের সরবরাহ করা ছবিগুলোতে ভারতের বোমা হামলার ছয় দিন পর ৪ মার্চ ওই মাদ্রাসার স্থানটিতে অন্তত ছয়টি ভবন দেখা গেছে।

স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থাটি।

জইশ-ই-মোহাম্মদের ওই প্রশিক্ষণকেন্দ্রে তাদের যুদ্ধবিমানগুলো ১০০০ কেজি বোমাবর্ষণ করে বহু জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করে আসছে ভারত।

ওই হামলার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্যাটেলাইট ছবি পাওয়া যায়নি। কিন্তু প্ল্যানেট ল্যাবের ওই ছবিগুলোতে (যেগুলো ৭২ সেন্টিমিটার পর্যন্ত ছোট জিনিসও বিস্তারিতভাবে তুলে ধরেছে) ভারত সরকার যেখানে হামলা চালিয়েছে বলে দাবি করছে, সেখানে পরিষ্কারভাবে ওই কাঠামোগুলো দৃশ্যমান হয়েছে।

এ ছবিগুলোর সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে গ্রহণ করা স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই।

ভবনগুলোর ছাদে দৃষ্টিগোচর হওয়ার মতো কোনো ছিদ্র নেই, দাহ্য পদার্থের আঘাতের কোনো চিহ্ন নেই, বিস্ফোরণের ধাক্কায় উড়ে যাওয়া কোনো দেয়াল নেই, মাদ্রাসার আশপাশে উপড়ে পড়া কোনো গাছ নেই এমনকি বিমান হামলার অন্য কোনো চিহ্নই নেই।

এই ছবিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দাবির বিষয়ে আরও সন্দেহ তৈরি করেছে।

Advertisement

স্যাটেলাইট ইমেজ

Advertisement

আরও পড়ুন

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আবারও ঘেরাওয়ের চেষ্টা

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আবারও ঘেরাওয়ের চেষ্টা

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

মক্কা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে ইরান?

মক্কা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে ইরান?

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম