Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের নির্বাচনের আগে ফের হামলার আশঙ্কা ইমরান খানের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১১:০৮ এএম

ভারতের নির্বাচনের আগে ফের হামলার আশঙ্কা ইমরান খানের

ইমরান খান।ফাইল ছবি

Advertisement

এপ্রিলে অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনে আগে ফের নিজ দেশে হামলার আশঙ্কা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার ইসলামাবাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

ভারতের সঙ্গে চলমান টানাপড়েন নিয়ে ইমরান খান বলেন, আগামী মাসে ভারতের সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে পারে ভারত। হামলা করে নির্বাচনে ফায়দা লুটার চেষ্টা করতে পারে ভারতের রাজনৈতিক দলগুলো। এমতাবস্থায় সতর্ক অবস্থা শিথিল করা চলবে না। পাকিস্তানকে আরও সতর্ক থাকতে হবে।

এশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাসকূপ করাচিতে পাওয়া যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এশিয়ার সবচেয়ে বড় তেল এবং গ্যাসের মজুদ করাচির উপকূলে শিগগিরই পাওয়া যেতে পারে।

তিনি বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক খবর পাকিস্তানবাসীরা শুনতে পারে বলেও জানান তিনি। তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতার সফলতার জন্য পাকিস্তানবানিদের দোয়া করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তেল-গ্যাস পাওয়া গেলে পাকিস্তানিদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটবে।

প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে গত মাসে ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদফা হামলা পাল্টা-হামলা হয়েছেন।

 

Advertisement

ইমরান খান কাশ্মীর সংকট

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম