Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তারেক রহমানকে ফেরত দেয়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়া: রবার্ট ডিকসন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৩:২০ পিএম

তারেক রহমানকে ফেরত দেয়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়া: রবার্ট ডিকসন

রবার্ট ডিকসন। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত দেয়া অনেক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার রবার্ট ডিকসন। 
 
বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর নিজ বাসভবনে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
রবার্ট ডিকসন বলেন, তারেক রহমান কোন আইনের ভিত্তিতে তার দেশে অবস্থান করছেন তা নিয়ে লন্ডনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তবে আইনি প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়ায় এটি অনেক দীর্ঘমেয়াদি বিষয়।
 
এদিকে আইনমন্ত্রী বলেন, দুটি কারণে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে।
 
দ্বিতীয় কারণ হিসেবে আইমমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
 
প্রসঙ্গত, একাধিক ফৌজদারী মামলায় দণ্ডিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।

Advertisement

তারেক রহমান যুক্তরাজ্য রবার্ট ডিকসন বিএনপি

Advertisement

আরও পড়ুন

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম