Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ৬ কাশ্মীরিকে হত্যা করল ভারতীয় বাহিনী

Advertisement

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ০১:১৪ পিএম

২৪ ঘণ্টায় ৬ কাশ্মীরিকে হত্যা করল ভারতীয় বাহিনী

২৪ ঘণ্টায় ৬ কাশ্মীরিকে হত্যা করল ভারতীয় বাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ান, কুপওয়ারা ও বুদগাম এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। তাদের দাবি নিহতরা জঙ্গি দলের সদস্য। এদের মধ্যে দুজন জইশ-ই-মোহাম্মদের সদস্য। 

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বুদগামের পারিগামে অভিযানে নামেন সেনা সদস্যরা। তাদের কাছে খবর আসে- ওই গ্রামে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। এর পর সিআরপিএফ-সেনার যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। 

সেনাদের দাবি, অভিযান চলাকালীন জঙ্গিরা একটি বাড়ির ভেতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে পাল্টা জবাব দেন সেনা সদস্যরা।

এতে দুপক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হন। এতে পাঁচ জওয়ানও আহত হয়েছেন বলে খবরে জানানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেলসহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়। 

সেনাবাহিনী দাবি করছে, নিহত দুই জঙ্গি জইশ গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে একজন বিদেশি।

এর আগে বৃহস্পতিবার শোপিয়ানের ইয়রান জঙ্গলে অভিযান চালানোর সময় সেনাদের গুলিতে দুজন নিহত হন। ওই দিনই কুপওয়ারায় আরও একটি অভিযানে দুজনকে হত্যা করে সেনাবাহিনী। তাদের দাবি- নিহতরা জঙ্গি দলের সদস্য।

Advertisement

ভারতীয় বাহিনী কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম