Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১০:১২ এএম

পাকবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement

কাশ্মীর সীমান্ত বরাবর ভারত-পাকিস্তানের গোলাবিনিময়ে এক ভারতীয় সেনা ও এক তরুণী নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুঞ্চ জেলায় নিজের বাড়িতে মর্টারের বোমা পড়লে ওই তরুণী নিহত হন।

পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সর্বশেষ এই রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর বলেন, আজকের গোলাবিনিময়ে তাদের এক সেনা নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০০৩ সালে অস্ত্রবিরতি চুক্তি সই হয়েছে। কিন্তু প্রায়ই অস্ত্রবিরতি লঙ্ঘন করা হচ্ছে। এতে ক্রসফায়ারের মধ্যে পড়ে দুই পাশের বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন।

এর আগে পুলওয়ামায় সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। পুলিশ বলছে, এতে তিন সেনাসহ তাদের এক কর্মকর্তা আহত হয়েছেন।

এবার একটি রক্তক্ষয়ী বছর পার করতে যাচ্ছে কাশ্মীর। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সংঘাতে ২১ বেসামরিক লোকসহ ১৬২ জন নিহত হয়েছেন। তবে গত বছরের একই সময়ে ১১৯ জন নিহত হয়েছিলেন।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী বোমা হামলায় ভারতের একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন। পরে এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে এক পশলা আকাশযুদ্ধও হয়ে গেছে। 

এতে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলটকে আটক করার পর শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।

Advertisement

ভারত

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম