Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সীমান্তে পাকিস্তানের হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

Advertisement

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৫:২৩ পিএম

সীমান্তে পাকিস্তানের হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

সীমান্তে পাকিস্তানের হামলায় ৭ ভারতীয় সেনা নিহত। ছবি: এপি

Advertisement

রাওয়ালকোট সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর হাতে তিন পাক সেনা নিহতের ঘটনায় প্রতিশোধে নেমেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা উসকানিতে এমন হামলার জবাবে ভারতীয় সাত সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় তাদের গুলিতে আরও ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মঙ্গলবার এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলিবষর্ণ করলে এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান।


এতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ শহীদ হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়। 

এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক গুলি চালিয়ে রাওয়ালকোট এলাকায় গুলি চালায়। এতে তিন পাকিস্তানি সেনা শহীদ হন।  

নিহত তিন সেনা হলেন, মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ এবং শহিদ মানসাব।


পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।

সূত্র: দি নিউজ ইন্টারন্যাশনাল ও আনাদলু।

Advertisement

সীমান্ত ৭ ভারতীয় সেনা নিহত

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম