Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভারতের জন্য সত্যিকার হুমকি’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩৪ পিএম

‘পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভারতের জন্য সত্যিকার হুমকি’

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানে আটক হওয়ার পর শান্তি নিদর্শন হিসেবে মুক্তি পাওয়া ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানের বাবা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সিমখুত্তি বর্তমান বলেছেন, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ও এএমআরএএএম ক্ষেপণাস্ত্র ভারতের জন্য সত্যিকারের হুমকি।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের

বুধবার মাদ্রাজের ভারতীয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক এ কর্মকর্তা বলেন, জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় বলে খ্যাত ভাওয়ালপুরের দিকে বিমানবাহিনীর সাতটি যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল। পাকিস্তান ভেবেছিল, আমরা ভাওয়ালপুরে হামলার পথে রয়েছি। কাজেই ভারতীয় যুদ্ধবিমানকে তারা ব্যস্ত রাখতে এফ-১৬ পাঠিয়েছিল পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান খুবই সতর্ক ছিল। তারা জানত যে ভারতীয় হামলা আসছে। কিন্তু ভারতীয় বিমানবাহিনী তাদের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

‘কাজেই যখন আমরা বালাকোটের দিকে যাচ্ছিলাম, তখন নিশ্চিত হওয়া দরকার ছিল যে এফ-১৬ অন্যপথে রয়েছে।’

১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বালাকোটে হামলার মধ্য দিয়ে পাকিস্তান সীমান্তে আঘাত হেনেছে ভারত।

তার মতে, লেজার নির্দেশিত স্মার্ট বোমা দিয়ে বালাকোটের বহু বিদ্রোহীকে হত্যা করা যেত।

Advertisement

পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম