Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৩০ বছর পর বাগদাদে ফের চালু হল সৌদি দূতাবাস

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:০১ পিএম

৩০ বছর পর বাগদাদে ফের চালু হল সৌদি দূতাবাস

বাগদাদে সৌদি দূতাবাস উদ্বোধন করছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

Advertisement

ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৩০ বছর পর ফের বাগদাদে দূতাবাস খুলেছে সৌদি আরব।

সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবীর নেতৃত্বে উচ্চতর একটি প্রতিনিধি দলের  ইরাক সফরে নতুন দূতাবাসটি উদ্বোধন করা হয়।  

ইরাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ সাহাফ জানান, সৌদি দূতাবাসটি বাগদাদের ‘গ্রীণ জোন’ এলাকায় খোলা হয়েছে।  দীর্ঘ সময় পর সৌদির এমন উদ্যোগে উভয় দেশেই লাভবান হবে। 

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি ৬ এপ্রিল ইরান সফরে যাবেন। চলতি মাসের শেষের দিকে তার সৌদি সফরেরও কথা রয়েছে।

১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন কুয়েত আক্রমণ করার পর থেকে প্রতিবেশি দেশ ইরাকের সঙ্গে সবধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব।  তখন থেকে দু’দেশের মধ্যে কোনো বিমান চলাচলও করেনি।

ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৭ সালে দুই দেশের মধ্যে পুনবায় বিমান চলাচল শুরু হয়।

Advertisement

ইরাক সৌদি অরব

Advertisement

আরও পড়ুন

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ২৫ বছরের শাসনে ভারতকে কতটা বদলাতে পারলেন মোদি?

২৫ বছরের শাসনে ভারতকে কতটা বদলাতে পারলেন মোদি?

যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে ইরানের ২০০ কোটি ডলারের সামরিক আমদানি

যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে ইরানের ২০০ কোটি ডলারের সামরিক আমদানি

আল-জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর লড়াইয়ে নেমেছে?

যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর লড়াইয়ে নেমেছে?

ক্রিপ্টোকারেন্সি কেন ঝুঁকিপূর্ণ?

ক্রিপ্টোকারেন্সি কেন ঝুঁকিপূর্ণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম