Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জার্মানিতে শিখ ও কাশ্মীরিদের ওপর গুপ্তচরবৃত্তি, ভারতীয় দম্পতি আটক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০১:৫৫ পিএম

জার্মানিতে শিখ ও কাশ্মীরিদের ওপর গুপ্তচরবৃত্তি, ভারতীয় দম্পতি আটক

ছবি: সংগৃহীত

Advertisement

জার্মানিতে শিখ সম্প্রদায় ও কাশ্মীরি মুসলমানদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ভারতীয় দম্পতি আটক হয়েছেন। জার্মানির কৌঁসুলিরা বুধবার এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, আটকরা হলেন- ৫০ বছর বয়সী মনমোহন এস ও তার স্ত্রী ৫১ বছর বয়সী কানওয়াল জিত কে।

জার্মানির ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এক বিবৃতি বলা হয়েছে, জার্মানির শিখ সম্প্রদায়, কাশ্মীরি মুসলমান ও তাদের আত্মীয়দের চলাচলের গতিবিধির তথ্য ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংকে (র) দিতেন মনমোহন এস।

এ ছাড়া ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে মাসিক বৈঠকে তার স্ত্রীও যোগ দিয়েছিলেন। যার বিনিময়ে তাদের ৭২ হাজার ইউরোপ দেয়া হয়েছিল।

এ ক্ষেত্রে মামলার গুরুত্বের ওপর নির্ভর করে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

গত ২৮ মার্চ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু মঙ্গলবার জার্মানির কার্লসরুহি শহরের কৌঁসুলিরা এ তথ্য প্রকাশ করেছেন।

Advertisement

ভারত কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম