Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদি ক্ষমতায় এলে শান্তি আলোচনা সহজতর হবে: ইমরান খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০১:৫৮ পিএম

মোদি ক্ষমতায় এলে শান্তি আলোচনা সহজতর হবে: ইমরান খান

ছবি: ডন অনলাইন

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় এলে নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ভালো সুযোগ তৈরি হবে।

আগামীকাল বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে।

ইমরান খান বলেন, যদি ভারতের আগামী সরকার কংগ্রেসের নেতৃত্বে গঠিত হয়, তবে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো নিয়ে আতঙ্ক থেকে যাবে। কারণ তখন উগ্র হিন্দুত্ববাদীদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসার ভয় থাকবে।

একদল বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সাবেক ক্রিকেট কিংবদন্তি বলেন, কিন্তু যদি ডানপন্থী বিজেপি বিজয়ী হয়, তবে কাশ্মীর নিয়ে কিছুটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

মোদির ভারতে কাশ্মীরসহ অন্য মুসলমানরা ব্যাপক নির্যাতনের ভেতর দিয়ে গেলেও কাশ্মীর নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

‘ভারতে এখন যা ঘটছে, তা কখনই আমার কল্পনায় ছিল না। সেখানে মুসলমানিত্ব আজ হামলার মুখে’, বললেন ইমরান।

তিনি বলেন, আমি জানতাম, কয়েক বছর আগেও ভারতীয় মুসলমানরা বেশ সুখী ছিলেন। কিন্তু উগ্র হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তের মধ্যে তারা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। 

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতোই মোদি আতঙ্ক ও জাতীয়তাবাদী অনুভূতির জিগির তুলে নির্বাচনে জিততে চাচ্ছেন।

Advertisement

মোদি ভারত

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম