Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ফের পাকিস্তানে হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেয়া হবে’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৫:৩২ পিএম

‘ফের পাকিস্তানে হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেয়া হবে’

ইমরান খান। ছবি: জিয়ো নিউজ

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি ফের পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে, তাহলে পাল্টা জবাব দেয়া ছাড়া পাকিস্তানের আর কোনো উপায় থাকবে না। ফের পাকিস্তানে হামলা করলে ভারতকে সমুচিত জবাব দেয়া হবে।

একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর জিয়ো নিউজের।

ভারত-পাকিস্তানের মধ্যে যাবতীয় সমস্যার মূল কারণ হিসেবে কাশ্মীর সংকটকে চিহ্নিত করে ইমরান বলেন, ভারত পাকিস্তানের মধ্যে শুধু কাশ্মীরের বিষয়টি নিয়েই মতবিরোধ রয়েছে, পরমাণু শক্তিধর দুটি দেশের এ সমস্যা শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে। 

যে কোনো মূল্যে কাশ্মীর বিষয়ে একটি সমাধানে আসা উচিত মন্তব্য করে ইমরান বলেন, কাশ্মীর সংকটের একটি সুন্দর সমাধান হওয়া উচিত। এভাবে বছরের পর বছর বিষয়টি ঝুলে থাকা উচিত নয়। কারণ বিরোধপূর্ণ এ বিষয়টি সমাধান না হওয়ায় উপমহাদেশজুড়েই এর নেতিবাচক প্রভাব পড়ছে।

আন্তরিক মনোভাব নিয়ে ভারত-পাকিস্তান উভয় দেশের এ সংকট নিরসনে এগিয়ে আসা উচিত।   

কাশ্মীরে যে উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে তা ওখানকার নাগরিকদের প্রতিক্রিয়া উল্লেখ করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, যদি আমরা কাশ্মীরের বিষয়টি সমাধান করতে পারি, তাহলে উপমহাদেশের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যাবে। 

Advertisement

পাকিস্তান ভারত

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম