Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে উবার চালাতে আগ্রহী ৭৪ শতাংশ নারী

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৫১ পিএম

সৌদিতে উবার চালাতে আগ্রহী ৭৪ শতাংশ নারী

সৌদিতে উবার চালাতে আগ্রহী ৭৪ শতাংশ নারী। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবে নারীদের জন্য চালু হয়েছে উবার সেবা।  এ পেশায় নারীরা ব্যাপক আগ্রহ প্রকাশ করছে।  দেশটিতে ৭৪ শতাংশ নারী উবার চালাতে আগ্রহী বলে জানায় উবার। 

সৌদিতে নারীদের জন্য উবার নিয়ে এসেছে নতুন ফিচার।  সৌদিতে নারী উবার চালকরা শুধু নারীদের যাত্রী হিসেবে তাদের গাড়িতে নিতে পারবেন। এমন ঘোষণাই দিয়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। 

উবার জানায়, এক সমীক্ষায় দেখা গেছে নারীচালক হওয়ার আগ্রহ প্রকাশের দিক থেকে দেশটির ৭৪ শতাংশ নারী উবার চালক হিসেবে আগ্রহ প্রকাশ করেছে।

উবার গত বছর নারী চালকদের জন্য 'নারী পছন্দসই ভিউ' এনেছে। এ কোম্পানি জানায়, বিশ্বে প্রথমবারের মতো অতিরক্ষণশীল দেশটি অনেক নারীচালক হিসেবে গাড়ি চালানো জনপ্রিয়তা পেয়েছে।

উবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, নারীদের কর্মস্থলে যোগাযোগ সহজ করতে, নারীদের অন্যান্য কাজে প্রবেশ এবং নারীদের পার্টটাইম অর্থনৈতিক সুযোগের জন্য উবার প্রযুক্তি ব্যবহার আনা হয়েছে। 

সৌদি আরবে নারীদের গাড়ি চালনা নিষিদ্ধ ছিল। গত বছরের জুনে নারীদের ওপর থেকে এ নিষেধাজ্ঞা উঠানো হয়। দেশটিতে শরিয়াহ আইনে এটি নিষেধ ছিল। 

উবারের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জেনারেল ম্যানেজার আবদুল লতিফ বলেন, নারীদের জন্য উবারের 'ড্রাইভার-পার্টনার' ফিচারটি নতুন দ্বার উন্মোচন ও সুযোগের সৃষ্টি করেছে।  

Advertisement

সৌদি উবার নারী

Advertisement

আরও পড়ুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম