Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে মঙ্গলবার ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ০২:৩৪ পিএম

সৌদিতে মঙ্গলবার ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়

Advertisement

সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে গত মঙ্গলবার ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ ছাড়াও মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আরব নিউজের।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জনের মধ্যে ৩৪ জনই শিয়া সম্প্রদায়ের বলে জানিয়েছেন সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী। সাজাপ্রাপ্তদের মধ্যে দুজনকে শিরশ্ছেদের পর ক্রুসবিদ্ধ করা হয়।

উল্লেখ্য, অতিরক্ষণশীল সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের শিরশ্ছেদ করা হয়। সৌদি সরকারি পরিসংখ্যান অনুসারে, এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী গত বছর এ সংখ্যা ছিল ১৪৯।

২০১৬ সালের পর একদিনে এত শিরশ্ছেদের ঘটনা ঘটেনি। ওই বছর ২ জানুয়ারি ৪৭ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।

 

Advertisement

৩৭ জনের শিরশ্ছেদ

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম