Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবে সোমবার রমজান শুরু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১২:১৭ পিএম

সৌদি আরবে সোমবার রমজান শুরু

ছবি: আরব নিউজ

Advertisement

সৌদি আরবে শনিবার রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য সোমবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।

মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।

চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, রমজানে দেশটিতে তারাবিহ পড়াতে চার হাজারের বেশি আলেম এবং এক হাজার ১০০ ইমাম নিয়োগ দেয়া হয়েছে। 

এ ছাড়া দুই হাজার ৪০০ মসজিদ সংস্কার করা হয়েছে এবং ২২১টি মসজিদে রমজানের আগেই খুলে দেয়া হবে।

তিনি বলেন, ওমরাহ পালনকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে অর্ধশত নারী ও শতাধিক পুরুষ ইসলাম প্রচারকারীকে নিয়োগ দেয়া হয়েছে।

Advertisement

রোজা

Advertisement

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম