Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ নিহত ৫

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৭:১১ পিএম

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ নিহত ৫

ছবি: এএফপি

Advertisement

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে এক বেসামরিক নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আরও দুই সেনা ও এক বেসামরিক লোক আহত হয়েছেন।-খবর রয়টার্সের

সাম্প্রতিক হতাহতের ঘটনায় দেশটির একমাত্র মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে গত তিন দশকের বিদ্রোহ নতুন রূপ পেয়েছে। ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে কাশ্মীরে উত্তেজনা দিনে দিনে বাড়ছে।

ঘটনাস্থলে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। 

দালিপোড়া এলাকায় এই বন্দুকযুদ্ধে এক পাকিস্তানি কমান্ডারসহ জইশ-ই-মোহাম্মদের তিন বিদ্রোহী ও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

গ্রামবাসীরা বলেন, একটি বাড়িতে বিদ্রোহীরা লুকিয়ে আছে সন্দেহে ৩২ বছর বয়সী রঈস আহমেদ ধর নামের এক বেসামরিক লোককে খোঁজ নিতে পাঠানো হলে তিনি নিহত হন। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্রোহীদের তল্লাশি করতে বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী।

Advertisement

কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম