Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টয়লেট ব্যবহারের পর ভারতের অধিকাংশ নারী-পুরুষ হাত ধোয় না

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১২:১০ পিএম

টয়লেট ব্যবহারের পর ভারতের অধিকাংশ নারী-পুরুষ হাত ধোয় না

টয়লেট ব্যবহারের পর ভারতের অধিকাংশ নারী-পুরুষ হাত ধোয় না। ফাইল ছবি

Advertisement

টয়লেট ব্যবহারের পর ভারতের অধিকাংশ নারী-পুরুষ হাত ধোয় না বলে এক সমীক্ষায় উঠে এসেছে।  

সম্প্রতি প্রায় এক লাখ মানুষের ওপর একটি সমীক্ষা চালায় ভারতের একটি সাবান কোম্পানি। 

ওই সমীক্ষায় দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধুয়ে তারা নিজেদের পোশাকে হাত মুছে নেয়।  

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সমীক্ষায় বেশ কয়েকটি টয়লেটে বসানো ক্যামেরায় দেখা গেছে, বেশিরভাগ নারী-পুরুষই টয়লেট থেকে বের হয়ে ঠিকভাবে হাত না ধুয়ে সোজা বেরিয়ে যান। 

এদিকে টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কারে অনীহার এমন ভয়াবহ চিত্র দেখে এক খাদ্য নির্মাণকারী সংস্থা টয়লেটে ক্যামেরা লাগানোর কথা চিন্তা করেছে। 

ওই খাদ্য নির্মাণকারী সংস্থা জানিয়েছে, স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য টয়লেট থেকে বেরিয়ে হাত ধোয়া আবশ্যক। কারণ খাবারের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত থাকে। তাদের হাতে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ুক এমনটি তারা চান না।

Advertisement

টয়লেট হাত ধোয়া

Advertisement

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম