Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতীয় বাহিনীর গুলিতে ২ কাশ্মীরি তরুণ নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৯, ০৭:১৩ পিএম

ভারতীয় বাহিনীর গুলিতে ২ কাশ্মীরি তরুণ নিহত

ছবি: জিয়ো নিউজ

Advertisement

অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ২ কাশ্মীরি তরুণ নিহত হয়েছে।  মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার আওনীরা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর জিয়ো নিউজ উর্দু। 

কাশ্মীরের গণমাধ্যমসূত্রে জানা যায়, মঙ্গলবার সোপিয়ানের আওনীরা এলাকায় স্বাধীনতাকামীদের টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বাহিনী।  সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  

এ সময় এলাকাটি ঘেরাও করে রাখা তারা।  

অভিযানে ভারতীয় বাহিনীর গুলিতে স্বাধীনতাকামী ২ কাশ্মীরি তরুণ নিহত হয়।  হতাহতের ঘটনায় সোপিয়ান জেলায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোপিয়ানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ভারত।  

এর আগে সোমবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। 

 

Advertisement

ভারত কাশ্মীর নিহত

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম