Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সেই অভিনন্দনের গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১০:৪১ এএম

সেই অভিনন্দনের গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি

Advertisement

ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দনের গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি জানিয়েছেন লোকসভার কংগ্রেসদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন, ভারতীয় বিমানসেনা অভিনন্দন বর্তমানকে তার সাহসিকতা ও বীরত্বের জন্য যথাযথ সম্মান দেয়া উচিত। তাকে ভারতশ্রী সম্মান দেয়া হোক। পাশাপাশি তার ঐতিহাসিক গোঁফকে জাতীয় গোঁফের মর্যাদা দেয়া হোক।

সোমবার লোকসভায় ভারতের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাতে গিয়ে এসব কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪৪ সেনা নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার ১২ দিন পর পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা আকাশযুদ্ধে রূপ নেয়। 

আকাশযুদ্ধে ভারত দুটি যুদ্ধবিমান হারায়। অন্যদিকে পাকিস্তান হারায় একটি যুদ্ধবিমান। 

পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন। পাকিস্তানের কারাগারে ৬০ ঘণ্টা বন্দি থাকার পর পর তাকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান।

এ ঘটনায় অভিনন্দনকে বীর হিসেবে অভিহিত করে ভারত। তার গোঁফ দেখে উচ্ছ্বসিত হন অনেকে। অভিনন্দনের গোঁফের স্টাইলে অনেকেই গোঁফ রাখতে শুরু করেন।

এবার সেই অভিনন্দনের বীরত্বকে সম্মান জানানোর দাবি জানালেন পশ্চিমবঙ্গের বহরমপুরের কংগ্রেস সাংসদ ও লোকসভায় কংগ্রেসদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী।

Advertisement

গোঁফ জাতীয় ঘোষণা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম