যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’ জানায়, হোয়াইট হাউসের সবুজ সংকেত পেলেই ইরানে বিমান হামলা চালাতে সামরিক সব প্রস্তুতি সেরে রেখেছে পেন্টাগন।
প্রতিরক্ষামন্ত্রীর টেবিলে থাকা এসব পরিকল্পনা আগামী ৩ মেয়াদের মধ্যবর্তী নির্বাচনের পর কার্যকর হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইচ্ছা করলে যুক্তরাষ্ট্র আজ রাতেই হামলা চালাতে পারে, যদিও তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তির দরজাও পুরোপুরি বন্ধ করেননি তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের বিরুদ্ধে আলোচনার পথ আটকে দেওয়ার অভিযোগ তুললেও কূটনীতির টেবিল ছেড়ে দিচ্ছেন না। দুই দেশের এই পাল্টাপাল্টি হুংকার নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতি থেকে দূরত্ব বজায় রাখার তাগিদ দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাঈদ খাতিবজাদেহ সতর্ক করে বলেছেন, মার্কিন ও ইসরাইলি আগ্রাসন রুখতে ইরান পুরোপুরি প্রস্তুত ও ঐক্যবদ্ধ। ইউরোপের ভুল সিদ্ধান্তের কারণেই আজ তারা আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া বন্ধ না করলে ইউরোপের ওপর ভরসা করা কঠিন হবে।
যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে দেশের ভেতরও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে তেহরান। অভ্যন্তরীণ ও বিদেশি যেকোনো হুমকি মোকাবিলায় ‘জানফাদা’ নামের একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি দেশজুড়ে সম্প্রসারণ করা হচ্ছে। ‘যারা জীবন উৎসর্গ করেন’—এমন অর্থের এই কর্মসূচির আওতায় নারী-পুরুষ ও সব বয়সি সাধারণ নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ ও নিরাপত্তার প্রস্তুতি দেওয়া হচ্ছে, যাতে যেকোনো আগ্রাসনের মুখে তারা দেশের সুরক্ষায় শক্ত অবস্থান নিতে পারেন।
সূত্র: আল-জাজিরা

-6adde1ebdf3e0.jpg)