Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কে এই রাজবধূ শেখ হায়া

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৮:৩২ পিএম

কে এই রাজবধূ শেখ হায়া

ছবি: নিউ ইয়র্ক টাইমস

Advertisement

রাজকন্যা শেখ হায়া সংযুক্ত আরব আমিরাত থেকে জার্মানি পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক সংকট দেখা দিয়েছে।

নিজের নিরাপত্তা দিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় দুবাইয়ের শাসক ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মুখতুমের এই ষষ্ঠ স্ত্রী দেশ ছাড়েন।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎ বোন শেখ হায়া দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

৪৫ বছর বয়সী এই রাজকন্যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ছিলেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন তিনি।

২০০৪ সালে শেখ মোহাম্মদকে বিয়ে করেন শেখ হায়া। তার অফিসিয়াল ওয়েবসাইট বলছে, শৈশব থেকে খেলাধুলা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে।

বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করা ছাড়াও রয়াল উইন্ডসোর হোরস সো’র সহসভাপতি তিনি। ইমেরেটস উমেনকে দেয়া এক সাক্ষাতকারে শেখ হায়া বলেন, আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। দৈনিক পত্রিকা ও সাময়িকীর প্রতি আমার আলাদা অনুরাগ আছে।

তার মেয়ে শেখ আল জলিলা ও ছেলে শেখ জায়েদকে নিয়ে সবসময় উচ্ছ্বসিত তিনি। আমিরাত থেকে পালিয়ে আসার সময় সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন তিনি।

শেখ হায়া ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পাশাপাশি স্বামীর কাছ থেকে ডিভোর্সও চেয়েছেন।

Advertisement

রাজবধূ

Advertisement

আরও পড়ুন

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম