Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে নিহত ২৬

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ১০:৪৭ এএম

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে নিহত ২৬

Advertisement

হন্ডুরাসে ক্যারিবীয় সাগরের উপকূলে মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় মসকিটিয়াপ্রদেশে ক্যারিবীয় উপসাগরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

বুধবার ডুবে যাওয়া ওই নৌকা থেকে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

লবস্টার (বড় আকারের চিংড়ি) ধরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর শত শত নৌকা সাগরে মাছ ধরতে যায়।

তবে ওই নৌকাটি কেন ডুবে যায় তা বলতে পারেনি কর্তৃপক্ষ। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনায় পড়া ওই নৌকাটির ক্যাপ্টেন তাদের উদ্ধার করার জন্য জরুরি বার্তা এসওএস পাঠানোর কিছুক্ষণ পরই মারা যান। 

Advertisement

হন্ডুরাস নিহত ২৬

Advertisement

আরও পড়ুন

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম