Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০১:৫৫ পিএম

পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু

Advertisement

ভারতে এ বছরের জাতীয় নির্বাচনের আগে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেয়া ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান নভজ্যোত সিং সিধু আবারও ডিগবাজি দিলেন।

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে মতপার্থক্যের জেরে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসে যোগ দেয়া এ সাবেক ক্রিকেটার।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে লেখা একটি চিঠিতে ১০ জুন পদত্যাগের এ কথা জানিয়েছেন তিনি।  ওই দিনই রাহুলের সঙ্গে দেখা করেছিলেন সিধু।  

সিধুর পদত্যাগের পরই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে পাঞ্জাবের রাজনীতিতে। আম আদমি পার্টির পক্ষ থেকে ওই সাবেক ক্রিকেটারকে অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সিধু।  কংগ্রেসে যোগ দেয়ার আগে দীর্ঘদিন বিজেপি নেতা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ ব্যাটসম্যান।  অমরিন্দরের সঙ্গে গত কয়েক মাস ধরে বিবাদ চলছিল সিধুর।

 

Advertisement

সিধু পদত্যাগ মন্ত্রিসভা

Advertisement

আরও পড়ুন

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

বিশ্ব রাজনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’: রাহুল গান্ধী

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম