Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেক্সিকোর মাদকসম্রাট এল চাপোর যাবজ্জীবন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১০:২৩ এএম

মেক্সিকোর মাদকসম্রাট এল চাপোর যাবজ্জীবন

Advertisement

মেক্সিকোর মাদকসম্রাট হিসেবে পরিচিত জোয়েক এন ‘এল চাপো’ গুজমকে (৬২) বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

এ দণ্ডের ফলে তাকে ৩০ বছরেরও বেশি সময় কারাগারে কাটাতে হবে। একই সঙ্গে তাকে এক হাজার ২০০ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।  খবর বিবিসির।

গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে জোয়েক গুজম মাদকপাচার, অর্থপাচারসহ ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

২০১৬ সালে ম্যাক্সিকান কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়েছিলেন গুজম। পরে তিনি আবার গ্রেফতার হন।  ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।

এই মাদক ব্যবসায়ী ছিলেন সিনালোয়া কার্টেল নামে একটি সংগঠনের প্রধান। যে সংগঠনটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মাদকদ্রব্য সরবরাহকারী ছিল।

বিচারপ্রক্রিয়া চলার সময় এক সাক্ষী বলেন, গুজম কার্টেলের শত্রুদের নির্যাতন করতেন। ব্রুকলিনের আদালত কক্ষে গুজম বলেছিলেন- যুক্তরাষ্ট্রে কারাবাসে ২৪ ঘণ্টা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

Advertisement

যাবজ্জীবন মেক্সিকো মাদকসম্রাট এল চাপো

Advertisement

আরও পড়ুন

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম