Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে ওআইসিতে বাংলাদেশের নিন্দা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১২:০২ পিএম

ইসরাইলের বিরুদ্ধে ওআইসিতে বাংলাদেশের নিন্দা

Advertisement

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি দখলদারি বাহিনী ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা  ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

 ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির এক জরুরি সভায় বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ নিন্দা জানান।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সৌদি আরবের জেদ্দায় বুধবার ওআইসির এক জরুরি সভায় আরও যোগ দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ, রিয়াদ দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

সভার শুরুতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালিকি আল-কুদসে ইসরাইলি আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আবদুল আজিজ আল আসাফ সভায় সভাপতিত্ব করেন। ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ওআইসির নির্বাহী কমিটির সদস্য বিভিন্ন দেশের মন্ত্রীরা।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ ধরনের কার্যক্রম শুধু মানবিক সংকট বাড়ায় এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর আলোচনার পথ বন্ধ করে দেয়।

তিনি জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শাহরিয়ার আলম বলেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা ও ইসরাইলি দখলদারিত্ব দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি নিয়ে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ওআইসির সদস্যদের উদ্বেগ জানাতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ফিলিস্তিনের মানুষের পাশে বাংলাদেশ সরকারের সমর্থন ও সহানুভূতি রয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশের সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা ও সহানুভূতি প্রদর্শন করে সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন।

ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে এ পরিস্থিতিতেও জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক ত্রাণ সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেন।

 

Advertisement

বাংলাদেশের নিন্দা ওআইসি ইসরাইল

Advertisement

আরও পড়ুন

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম