Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র এক ঘোড়া দুবার কিনতে চায়: ইরান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০২:২৫ পিএম

যুক্তরাষ্ট্র এক ঘোড়া দুবার কিনতে চায়: ইরান

Advertisement

পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনায় বসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

তিনি বলেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে যে সংলাপের কথা বলা হচ্ছে তা সম্ভব নয়।

নিউইয়র্ক সফররত জারিফ আমেরিকার ব্লুমবার্গ টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন।

ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি সে দেশের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে নতুন করে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আমেরিকার সঙ্গে আবার আলোচনায় বসা সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে জারিফ এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রুরা যখন মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রের পাহাড় গড়ে তুলছে, তখন তার দেশ কোনো অবস্থায়ই নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না।

মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে যে খবর ছড়ানো হয়েছে, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, আমি মঙ্গলবার বার্তা সংস্থা এপির সঙ্গে সাক্ষাৎকারে যা বলেছি, তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছি- আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আগে আমেরিকাকে বহু পথ পাড়ি দিতে হবে।

প্রথমত এর আগে আমাদের সঙ্গে যে চুক্তি করেছে তা বাস্তবায়ন করতে হবে। এর পর তাদের খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়। মার্কিন সরকার আমাদের অঞ্চলে পাঁচ হাজার কোটি ডলার মূল্যের সমরাস্ত্র বিক্রির চুক্তি করেছে। সে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার দেশ আমেরিকা-মেক্সিকো আলোচনা থেকে যথেষ্ট শিক্ষাগ্রহণ করেছে।

সেখানে ট্রাম্প বাণিজ্য ও অভিবাসী সমস্যা নিয়ে মেক্সিকোকে হুমকি দিয়েছেন এবং চূড়ান্তভাবে চুক্তি স্বাক্ষরের জন্য আরও ছাড় আদায়ের চেষ্টা করছেন।

জারিফ বলেন, ট্রাম্প মেক্সিকোর সঙ্গে নাফটা চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করতে গিয়ে নতুন নতুন দাবি তুলেছেন।

 

Advertisement

ইরান

Advertisement

আরও পড়ুন

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম