Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কায়রো বিমানবন্দরে এক সপ্তাহের জন্য বন্ধ ব্রিটিশ এয়ারওয়েজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১২:৫০ পিএম

কায়রো বিমানবন্দরে এক সপ্তাহের জন্য বন্ধ ব্রিটিশ এয়ারওয়েজ

Advertisement

নিরাপত্তার কারণে এক সপ্তাহের জন্য মিসরের কায়রো বিমানবন্দরে ওঠানামা করবে না ব্রিটিশ এয়ারওয়েজের কোনো উড়োজাহাজ।  

শনিবার ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে কায়রোগামী বিমানে ওঠার আগে যাত্রীরা এ ঘোষণা শুনে বেশ বিড়ম্বনায় পড়েন। খবর বিবিসির।

ব্রিটিশ এয়ার যাত্রীদের আরও জানায়, আগামী এক সপ্তাহে মধ্যে তাদের কোনো বিমান কায়রো যাচ্ছে না।  তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিমান সংস্থাটির এক মুখপাত্র জানান, সারা বিশ্বে বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এ কারণে কায়রোতে তাদের ভ্রমণ আরও নিরাপদ করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে যাত্রী ও বিমান ক্রুদের নিরাপত্তা সবার আগে।

অন্যদিকে শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানির লুফথেনসা এয়ারলাইনসও কায়রোগামী সব প্লাইট বন্ধ করে দেয়।

Advertisement

ব্রিটিশ এয়ারওয়েজ কায়রো

Advertisement

আরও পড়ুন

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

রয়টার্স এক্সক্লুসিভ ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম