Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে ভারতের মন্ত্রিসভার জরুরি বৈঠক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১১:৫২ এএম

কাশ্মীর নিয়ে ভারতের মন্ত্রিসভার জরুরি বৈঠক

Advertisement

কাশ্মীর পরিস্থিতি নিয়ে সোমবার সকালে ভারতের মন্ত্রিসভার জরুরি বৈঠক হয়েছে।

ক্রমশ জটিল হচ্ছে কাশ্মীরের পরিস্থিতি। দুই সাবেক মুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক শীর্ষনেতা গৃহবন্দি। গ্রেফতারও হয়েছেন কেউ কেউ।  খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

রাজ্যটির অধিকাংশ এলাকায় ইতিমধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। এর পর কী হতে চলেছে কাশ্মীরে? তা নিয়ে দেশজুড়ে বাড়ছে উৎকণ্ঠা আর উদ্বেগ।

এ অবস্থায় সোমবার সকালে কাশ্মীর নিয়ে বৈঠক করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শেষ হয়েছে নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকও। বৈঠকে কাশ্মীর নিয়ে কী সিদ্ধান্ত নেয়া হলো, তা সংসদে জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে কি কাশ্মীর নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেয়া হচ্ছে? তা নিয়ে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে।

কাশ্মীর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্য রাজ্যকেও নিশানা করতে পারে জঙ্গিরা, এই আশঙ্কা থেকে সব রাজ্যকে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

তা নিয়ে রাজ্যগুলোতে জরুরি বার্তাও পাঠিয়েছে কেন্দ্র সরকার।  সোমবার মূল বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে দেখা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর দেখা করেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও।

Advertisement

ভারতের মন্ত্রিসভা জরুরি বৈঠক কাশ্মীর নিয়ে

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম