Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্রিকেটের প্রথম আধ্যাত্মিক কোচ হচ্ছেন মাওলানা তারিক জামিল!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০১:১৪ এএম

ক্রিকেটের প্রথম আধ্যাত্মিক কোচ হচ্ছেন মাওলানা তারিক জামিল!

ছবি: সংগৃহীত

Advertisement

খ্যাতিমান ধর্মীয়-ক্রিকেট বোদ্ধা মাওলানা তারিক জামিল পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আবেদনের পর তিনি যাতে সফল হন, সেই দোয়া করতে জুমার খুতবায় তার ভক্তদের কাছে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ফয়সালাবাদে জুমাপূর্ব বয়ানে বিশ্বখ্যাত এ ধর্মীয় ব্যক্তিত্ব নিজের এ ইচ্ছার কথা জানান। খবর পাকিস্তান টুডের। 

তারিক জামিল বলেন, আমরা সবাই জানি, কোনো পদের জন্য এখানে ভালো প্রার্থী নেই। সেখানে পাকিস্তান ক্রিকেট দল কীভাবে নিজেদের সামলাবে। এ ক্ষেত্রে আমার দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছাতে আমাদের অনেক আনুষ্ঠানিকতা সারতে হবে।

যাতে কোনো মধ্যস্থকারীর দারস্ত না হতে হয়, এ কারণে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার চেষ্টা করছেন তিনি। 

ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা দাওয়াতি কাজকে আরও বেগবান করবে উল্লেখ করে মাওলানা তারিক জামিল বলেন, আমি মনে করি যদি ক্রিকেটারদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ থাকে তাহলে এটি সেরা একটি দাওয়াতও হবে। আজ গোটা বিশ্ব ক্রিকেটের পাগল। আমি তাদেরকে যারা আইডল মানে তাদের মাধ্যমে দাওয়াতও পৌঁছাতে পারবো।

অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তারিক জামিল বলেন, যদি তিনি প্রধান কোচের পদটি পান, নিজের পেশাগত অন্যান্য দায়িত্বের সঙ্গে তিনি সেটা সামলাবেন। অথবা পাকিস্তান ক্রিকেট বোর্ড তার জন্য নতুন একটি পদ সৃষ্টি করবেন।

তিনি বলেন, ক্রীড়া ইতিহাসে আমিই প্রথম ধর্মীয়(আধ্যাত্মিক) কোচ হতে পারি।

মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য ব্যাপক জনপ্রিয়।  পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া এ ধর্মপ্রচারক মেডিকেলে পড়ার সময় এক বাঙ্গালী ডাক্তারের দাওয়াতে তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর ডাক্তারি পড়াশোনা ছেড়ে ইসলামী শিক্ষায় পড়াশোনা করেন তিনি। 

পাকিস্তানে তাবলিগ জামাতের অন্যতম নীতি নির্ধারক হিসেবে বিখ্যাত হওয়ার পাশাপাশি ইন্টারনেটেও তিনি ব্যাপক জনপ্রিয়। দ্য মুসলিম ৫০০-এর ২০১৩/২০১৪ এডিশনে জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন মাওলানা তারিক জামিল। 

মাওলানা তারিক জামিলের দাওয়াতে ধর্মীয় পথ অনুসরণ করেন, এমন সেলিব্রিটিদের সংখ্যাও কম নয়।  পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম-উল হক, শহীদ আফ্রিদিসহ ক্রীড়াঙ্গনে তার ব্যাপক ভক্ত রয়েছে। এমনকি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা আমির খানও তারিক জামিলের দ্বারা প্রভাবিত বলে উইকিপিডিয়ায় বলা হয়েছে।   

Advertisement

পাকিস্তান তারিক জামিল ক্রিকেট কোাচ

Advertisement

আরও পড়ুন

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম