Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২ মাস আগুন জ্বালানো নিষিদ্ধ হলো ব্রাজিলে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০৩:৩৪ পিএম

২ মাস আগুন জ্বালানো নিষিদ্ধ হলো ব্রাজিলে

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, ছবি: সংগৃহীত

Advertisement

আগামী দু’মাস ব্রাজিলে আগুন জ্বালানো নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

'পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজনকে আগুনের ভয়াবহ গ্রাস থেকে বাঁচাতে এ সিদ্ধান্ত দিলেন তিনি।

তবে এ দুই মাস সরকারি অনুমতি নিয়ে আগুন জ্বালানো যেতে পারে বলে জানানো হয়েছে।  তবে এ শিথিলতা কেবল কৃষিক্ষেত্রে বা বন বিভাগের কোনো জরুরি প্রয়োজনীয় কাজের জন্য প্রযোজ্য।

এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যেই সরকারি ডিক্রি জারি করবে বোলসোনারো প্রশাসন।

এদিকে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আমাজনের আগুন।

বিষয়টি প্রমাণের জন্য বৃহস্পতিবার আমাজন বনের আগুন লাগা অঞ্চলের একটি স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে।

জানা গেছে, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে তা দেখতে এ সপ্তাহের শেষ দিকে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই আমাজনে যাবেন।

এদিকে গত দু তিন দিনে আমাজনে নতুন করে আরও বেশ কয়েটি জায়গায় আগুন জ্বলতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আগুনের গ্রাস থেকে বনকে দ্রুত রক্ষা করতে বিনা শর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের কয়েকটি দেশ।

কিন্তু অজানা কারণে সে সহায়তা নিতে মোটেই আগ্রহ প্রকাশ করেননি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

 

Advertisement

ব্রাজিল আগুন

Advertisement

আরও পড়ুন

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম