Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে ফের সৌদি যুবরাজ ও ইমরান খানের ফোনালাপ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম

কাশ্মীর নিয়ে ফের সৌদি যুবরাজ ও ইমরান খানের ফোনালাপ

ছবি: আল আরাবিয়া

Advertisement

কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের প্রায় মাসখানেক হতে চলল। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আবারও কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেছেন বলে আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন ইমরান খান। এ সময় তারা দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন ইমরান খান। 

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বুধবার পাকিস্তানে আসছেন।  

ইসলামাবাদের সৌদি দূতাবাস জানায়, তিনি একদিনের সরকারি সফরে আসছেন। এ সময় তিনি আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করবেন।

কাশ্মীরে ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন। তবে ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় কাশ্মীর নিয়ে সৌদি আরবের অবস্থান এখনও স্পষ্ট নয়।

শুরু থেকে কাশ্মীরি জনগণের পক্ষে কোনো কথা না বলে ভারত-পাকিস্তান উভয়পক্ষকে সহনশীলতার উপদেশ দিয়েছে সৌদি আরব।

এমন প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। 

Advertisement

কাশ্মীর সৌদি যুবরাজ ইমরান খান

Advertisement

আরও পড়ুন

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

দিল্লিতে ১০ লাখ মানুষের সমাবেশ করবে কংগ্রেস, ব্যবসায়ীদের আপত্তি

দিল্লিতে ১০ লাখ মানুষের সমাবেশ করবে কংগ্রেস, ব্যবসায়ীদের আপত্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম