Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

বাঁধ নির্মাণ কেন্দ্র করে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ব্যবস্থা নিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অরুণাচলে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাজ্যটির আপার সুবানসিরি জেলাতেও বাঁধবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবি মুম্বাই থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে পাঠানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানের একাধিক ফ্লাইটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই র‍্যাফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে। এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী র‍্যাফ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

গত ২৩ অক্টোবর ইস্ট সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বিধায়কদের বাড়িঘরেও ভাঙচুর চালান।

এসব ঘটনায় পুলিশ একাধিক মামলা করেছে। পাসিঘাটে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আরও আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি রয়েছে।

এদিকে সিয়াং উপত্যকার অস্থিরতার মধ্যেই অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় আরেকটি জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার প্রস্তাবিত আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে টাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটকে কেন্দ্র করে জেলা সদর দাপোরিজোতে উত্তেজনা দেখা দেয়। এ সময় সড়কে যানবাহনে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি

অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি

অরুণাচলে বিশাল বাঁধ বানাতে চায় ভারত, ক্ষুব্ধ খোদ ভারতীয়রা

অরুণাচলে বিশাল বাঁধ বানাতে চায় ভারত, ক্ষুব্ধ খোদ ভারতীয়রা

হোটেলের রুমে ঢুকেই নববধূর মৃত্যু, সিসিটিভিতে ধরা পড়ল রহস্য

হোটেলের রুমে ঢুকেই নববধূর মৃত্যু, সিসিটিভিতে ধরা পড়ল রহস্য

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

আরও পড়ুন

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

অক্সিজেন নেই, জ্বালানি নেই, বন্ধ ইনকিউবেটর— বিপর্যয়ে ইয়েমেনের হাসপাতাল

অক্সিজেন নেই, জ্বালানি নেই, বন্ধ ইনকিউবেটর— বিপর্যয়ে ইয়েমেনের হাসপাতাল

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম