Logo
Logo
×

Advertisement

ভারত

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

গুয়াহাটির বিলাস ইন হোটেল। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৬ অক্টোবর) রাজ্যের রাজধানী গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এ ঘটনা ঘটে। 

হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যে বিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, লিজগ্রহীতা এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত পিটিআইকে বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি একজন চিকিৎসাধীন। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের লিজ চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ কমিশনার জানান, নিহত সবাই হোটেলমালিকের পরিচিত। লিজগ্রহীতা নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন।

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। হামলার আগে ও পরে কী ঘটেছিল, সে বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

বিজেপি-শিবসেনা জোটের সম্পর্কে ফাটল, ভারতের রাজনীতিতে কী ঘটছে?

বিজেপি-শিবসেনা জোটের সম্পর্কে ফাটল, ভারতের রাজনীতিতে কী ঘটছে?

সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...

এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...

আরও পড়ুন

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে প্রায় ৫৯ হাজার টাকা

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে প্রায় ৫৯ হাজার টাকা

বিজেপি-শিবসেনা জোটের সম্পর্কে ফাটল, ভারতের রাজনীতিতে কী ঘটছে?

বিজেপি-শিবসেনা জোটের সম্পর্কে ফাটল, ভারতের রাজনীতিতে কী ঘটছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম