Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

মল্লিকার্জুন খাড়গে ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দর্শকসারি থেকে আসা এক শ্রোতার মন্তব্য শুনে চরম উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি ‘মোদির বাপও যাবে’ বলে এমন একটি বিতর্কিত মন্তব্য করে বসেন, যা নিয়ে এখন ভারতীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় চলছে।

বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সভায় ভাষণ দিচ্ছিলেন মল্লিকার্জুন খাড়গে। বক্তব্য চলাকালে হুট করেই এক শ্রোতা চেঁচিয়ে উঠে বলেন, ‘মোদি কোথাও যাবেন না।’ সভা চলাকালে এমন মন্তব্য শুনে নিজেকে ধরে রাখতে না পেরে মঞ্চ থেকেই খাড়গে কড়া ভাষায় জবাব দেন এবং বলে ওঠেন, মোদির বাপও যাবে।

উত্তেজিত হওয়ার পেছনে শুধু শ্রোতার মন্তব্যই একমাত্র কারণ ছিল না। নির্বাচনী প্রক্রিয়ার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে খাড়গে তীব্র ক্ষোভ প্রকাশ করছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কারচুপির সঙ্গে যারা জড়িত, তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং জেলে পাঠানো হবে।

খাড়গের মন্তব্যের পর সেই শ্রোতা অবশ্য নিজের কথা স্পষ্ট করে বলেন, তার কথাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে দেশে ব্যাপক কোনো গণজাগরণ না হলে নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানো অসম্ভব। অন্যদিকে, বিজেপি নেতারা খাড়গের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এটিকে প্রধানমন্ত্রী মোদির বাবার প্রতি ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

কংগ্রেসকে ‘পরজীবী’ ও রাহুলকে ‘ব্যর্থ’ পণ্য আখ্যা মোদির

কংগ্রেসকে ‘পরজীবী’ ও রাহুলকে ‘ব্যর্থ’ পণ্য আখ্যা মোদির

আরও পড়ুন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম