Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমর। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভুয়া নাম ব্যবহার করে কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওমর।

ট্রাম্প লেখেন, ‘শপথ নেওয়ার সময় তিনি যেহেতু ভুয়া নাম ব্যবহার করেছেন, তাই আমার ধারণা, তার অবিলম্বে কংগ্রেস থেকে পদত্যাগ করা উচিত।’

মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্যের প্রকৃত নাম ‘ইলহান নুর সাইদ এলমি’ বলে দাবি করেন ট্রাম্প। নামটির শেষাংশ ওমরের সাবেক স্বামী আহমেদ নুর সাইদ এলমির নামের সঙ্গে মিলে যায়।

ট্রাম্প আরও দাবি করেন, ওমর প্রকাশ্যেই জালিয়াতির কথা স্বীকার করেছেন। এ কারণে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে তার আসন শূন্য ঘোষণা করার আহ্বান জানান তিনি।

তবে ইলহান ওমর এমন কোনো স্বীকারোক্তি দেননি। একই সঙ্গে তিনি জাল পরিচয় ব্যবহার করেছেন—এমন কোনো সিদ্ধান্তও আদালত দেননি।


ট্রাম্পের এই বক্তব্যের আগে গত ২১ অক্টোবর মার্কিন বিচার বিভাগ আদালতে একটি নথি জমা দেয়। ওয়াশিংটন ডিসিতে ওমরের বাসায় তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট ওই নথিতে তার নাম লেখা হয়েছিল ‘ইলহান নুর সাইদ এলমি, ওরফে ইলহান আবদুল্লাহি ওমর’।

তবে বিকল্প নামটি ব্যবহারের কারণ ব্যাখ্যা করেননি সরকারি কৌঁসুলিরা। ওই নথিতেও ওমর জালিয়াতি করেছেন—এমন কোনো সিদ্ধান্তের কথা বলা হয়নি।

এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে ওমরের এক মুখপাত্র বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ইলহান ওমরই তার প্রকৃত নাম।’

কী নিয়ে তদন্ত চলছে?

অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত নথিতে সম্ভাব্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত ১২ অক্টোবর ওমরের বাসায় তল্লাশি চালান মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা।


২০০০ সালে মার্কিন নাগরিকত্ব পাওয়া ওমর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে চাপে ফেলতে ও ভয় দেখাতে ট্রাম্প প্রশাসন এই তদন্তকে ব্যবহার করছে।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

আরও পড়ুন

মাত্র ৯ টাকার লটারিতে কোটিপতি!

মাত্র ৯ টাকার লটারিতে কোটিপতি!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম