Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার ওয়াশিংটন ডিসির যে বাড়িতে তল্লাশি চালিয়েছে, যা ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

ইলহান ওমরের ভাষ্য, ওই অভিযানের কারণে তার বাড়িটি অনাকাঙ্ক্ষিত মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছে এবং তিনি নিজেকে অনিরাপদ বোধ করছেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। তার পরিবারের সদস্যদের অভিবাসনসংক্রান্ত নথিপত্রে জালিয়াতির অভিযোগের চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়। এ ঘটনায় তার পরিবারের কয়েকজন সদস্যকে সমনও পাঠানো হয়েছে।

সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। বুধবার এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। বাড়িতে তল্লাশির ঘটনার পর এটিই ছিল তার প্রথম সাক্ষাৎকার।

ইলহান ওমর বলেন, ‘আমি নিশ্চিত যে আমি কোনো অন্যায় করিনি।’

দীর্ঘদিন ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও রক্ষণশীল ভাষ্যকারদের একটি অংশ অভিযোগ করে আসছেন, ইলহান ওমর তার ভাইকে বিয়ে করে অভিবাসন জালিয়াতি করেছেন এবং নিজের অভিবাসন ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। তবে ওমর বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণও প্রতিষ্ঠিত হয়নি।


ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ

ইলহান ওমরের অভিযোগ, তার বাড়িতে তল্লাশির ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেসব সমর্থক দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন, তাদের সন্তুষ্ট করতেই এ অভিযান চালানো হয়েছে।

এমএস নাউয়ের উপস্থাপক ক্রিস হেইসকে ওমর বলেন, তারা বারবার ইঙ্গিত দিচ্ছিলেন, আমার সঙ্গে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার বিশ্বাস, তারা কিছু একটা করতেই চেয়েছিলেন। যাতে বলতে পারেন, দেখুন, আমরা তার বাড়িতে অভিযান চালিয়েছি।

তল্লাশির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওমর অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে।

ওমর লেখেন, ‘গত ১০ বছর ধরে ট্রাম্প ভিত্তিহীন মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। এটি তার রাজনৈতিকভাবে ভয় দেখানোর প্রচারণার সর্বশেষ ধাপ। আমাকে নীরব করা যাবে না।’ সূত্র: জেরুজালেম পোস্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম