Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিমানবন্দরে মার্কিন নারীর হাতব্যাগে ৬ দিনের শিশু!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ পিএম

বিমানবন্দরে মার্কিন নারীর হাতব্যাগে ৬ দিনের শিশু!

মার্কিন নারী জেনিফার ট্যালবট, ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারীর হাতব্যাগ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

নবজাতকটির বয়স ছয় দিনের মতো বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনোয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ম্যানিলা পুলিশের অভিযোগ, ওই নবজাতককে পাচারের উদ্দেশ্যে হাতব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন জেনিফার ট্যালবট নামের ওই মার্কিন নারী।

মানবপাচারকারী সন্দেহে মার্কিন নাগরিক ওই নারীকে আটক করেছে পুলিশ।

এদিকে এনবিআইয়ের দাবি, পাচার নয় নিজেই শিশুটিকে চুরি করে যুক্তরাষ্ট্রে পালাচ্ছিলেন জেনিফার ট্যালবট।

বিমানবন্দরে শিশুটির বোর্ডিং পাস দেখাতে পারেননি জেনিফার। তবে শিশুটির মায়ের স্বাক্ষরহীন অনাপত্তিপত্র পাওয়া যায় তার কাছে।  যেখানে লেখা রয়েছে শিশুটিকে যুক্তরাষ্ট্রে নিতে কোনো বাঁধা দেবেন না এর মা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাচারের অপরাধ প্রমাণ হলে মার্কিন ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।  

ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এনবিআই) বিমানবন্দর শাখার প্রধান ম্যানুয়েল দিমানো এ তথ্য দেন।

শিশুটিকে কেন এভাবে হাতব্যাগে ভরে ফিলিপাইন ছাড়ছিলেন সে বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি আটক জেনিফার।

ওই মার্কিন নাগরিককে কেন শিশুটি দিল তার বাবা-মা সে বিষয়টি খতিয়ে দেখার পর শিশু নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বর্তমানে ম্যানিলার সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে শিশুটিকে।

 

Advertisement

হাতব্যাগ শিশু

Advertisement

আরও পড়ুন

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প: সর্বাত্মক অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প: সর্বাত্মক অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম